বর্তমানে ওয়ার্ডপ্রেস ব্লগিং হিসাবে সবচেয়ে বড় জনপ্রিয় প্ল্যাটফর্ম। এটা এখন শুধু ব্লগ তৈরিতে ব্যবহার হওয় না। এটা দিয়ে আরও অনেক ধরণের ওয়েবসাইট তৈরি করা হচ্ছে। যেমন- ভিডিও সাইট, পিকচার গ্যালারী সাইট, ই-কর্মাস, স্টোর সাইট, বুক স্টোর ইত্যাদি। তাই ওয়ার্ডপ্রেস দিয়ে যেকোনো ধরণের ওয়েব তৈরি পূর্বে ওয়ার্ডপ্রেস সম্পর্কে জানা ভাল। আজ এই পুষ্টে WordPress.com ও WordPress.org মধ্যে পার্থক্য কি কি তা সম্পর্কে লিখব। এতে আপনার ব্লগ তৈরিতে সঠিক প্ল্যাটফর্ম নির্বাচন করতে পারবেন। WordPress.org WordPress.org হল “প্রকৃত ওয়ার্ডপ্রেস”, এটি হল সবচেয়ে জনপ্রিয় কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম (CMS)। এটা ১০০% ফ্রি ও ওপেন সোর্স। এটা দিয়ে ব্লগ তৈরি করতে হোস্টিং ও ডোমেইনের প্রয়োজন। তাই একে স্ব-হোস্টেল ওয়ার্ডপ্রেস বলে। WordPress.org তে আপনার ব্লগের ফুল কন্টল থাকবে আপনার হাতে। যেকোনো থিম / প্লাগইন আপলোড করতে পারবেন। ইচ্ছা মত কাস্টমাইজিং করতে পারবেন। যে সব কারণে WP.org পছন্দ করবেন, নিম্নে সুবিধাগুলো দেখে নিন: ১। এটা ফ্রি ও ব্যবহার খুব সহজ। ২। ওয়েবসাইটের ও সকল ডাটার ফুল কন্টল থাকবে নিজ হাতে। ইচ্ছা মত কাস্টমাইজিং, ফ...